কালুরঘাট ফেরি থেকে পড়ে যাওয় ট্রাকটি উদ্ধার

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১০:১৮:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১০:১৮:০২ পূর্বাহ্ন
এম মনির চৌধুরী রানা বোয়ালখালীর পূর্ব কালুরঘাটে ফেরিঘাট থেকে নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে একটি বেসরকারি সংস্থার ক্রেন দিয়ে ট্রাকটি নদী থেকে কূলে তোলা হয়। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে ফেরিঘাট থেকে ট্রাকটি নদীতে পড়ে গিয়েছিল। এ সময় ট্রাক চালক ওসমান(৩৫) গুরুতর আহত হন। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, ট্রাকটি লোহাগাড়া উপজেলায় পণ্য খালাস করে নগরী সিএণ্ডবি এলাকায় যেতে কালুরঘাটে ফেরিঘাটে পৌঁছে। তবে ফেরি আসার আগেই ট্রাকটি বেইলি দিয়ে ফেরি পল্টন দিয়ে সোজা নদীতে গিয়ে তলিয়ে যায়। ট্রাকটির মালিক পক্ষের মোহাম্মদ ইব্রাহীম জানান, নগরীর সাগরিকা এলাকায় অবস্থিত একটি বেসরকারি সংস্থার ক্রেন ভাড়ায় এনে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]