​কালীগঞ্জে লাইসেন্স ছাড়াই মজুদ, কৃত্রিম সংকট তৈরির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৭:১৯:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৭:১৯:৫১ পূর্বাহ্ন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে অতিরিক্ত পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে নিপু ডি কস্তা নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬(১) ধারা অনুযায়ী দায়ের করা মামলায় অভিযুক্ত নিপু ডি কস্তাকে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়। তবে এ ঘটনায় কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।

দণ্ডপ্রাপ্ত নিপু ডি কস্তা নাগরী ইউনিয়নের ভুরুলিয়া গ্রামের মার্টিন ডি কস্তার ছেলে। তিনি লাইসেন্স ছাড়া পণ্য মজুদ করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে ছিলেন বেঞ্চ সহকারী আল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন 

প্রশাসন জানায়, জনস্বার্থবিরোধী এমন কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]