​আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো চরমোনাই দরবারের তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৯:৩৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৯:৩৬:৩২ অপরাহ্ন

রাহাদ সুমন,বরিশাল:

চরমোনাই দরবারের তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল শনিবার (৪ এপ্রিল) সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মোনাজাতে পরিবার, দেশ ও বিশ্বের শান্তি, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের অবসান এবং বিশ্বে মুসলমানদের ওপর নির্যাতনকারী ইসলামের শত্রুদের ধ্বংস কামনা করা হয়। এসময় কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে মোনাজাতে আমিন-আমিন ধ্বনি ও ক্রন্দনে আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। 

সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে ১১ মিনিট স্থায়ী মোনাজাত পরিচালনা করেন পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মোনাজাতের আগে শেষ বয়ানে চরমোনাই পীর বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। আল্লাহর ভয় যার অন্তরে নেই ওই মানুষ এমনকি আলেম, মুফতি ও পীরের কোনো মূল্য নেই। নিজেকে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব ও তাকাব্বুরি পরিত্যাগ করতে হবে। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। 

মাহফিল মিডিয়া সেলের সদস্য কেএম শরীয়ত উল্লাহ জানান, বুধবার মাহফিল শুরু হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বে দলটির ১৫ সদস্যের প্রতিনিধি দল মাহফিলে ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাম পৌঁছে দিতে একইদিন রাতে মাহফিলে যান জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তারা দুজনে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যও দেন।
হুইপ নুরুদ্দিন অপু বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাহফিলে আসতে চেয়েছিলেন। কিন্ত রাষ্ট্রীয় বিভিন্ন বাধ্যবাধকতার কারণে আসতে পারেননি। 
মাহফিলের মিডিয়া সেল জানিয়েছে, তিনদিনে আগত মুসল্লিদের মধ্যে দুজন মারা গেছেন। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]