হরমুজে জরুরি পণ্যের জাহাজ চলাচলের অনুমতি ইরানের

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৯:২৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৯:২৪:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জরুরি পণ্য’ বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিবে বলে জানিয়েছে ইরান। খবর সিএনএনের।
 
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথটি জরুরি পণ্য পরিবহনকারী জাহাজের জন্য উন্মুক্ত রাখা হবে।

এর আগে তেহরান হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করায় বিশ্বব্যাপী নৌপরিবহন ব্যাহত হয়। প্রণালিটির নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বনেতারা জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কিছু বাণিজ্যিক জাহাজ এখনও সীমিত আকারে এই পথ ব্যবহার করতে পারছে।

 
ইরান পূর্বে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্যদের জন্য এই জলপথ উন্মুক্ত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]