ঢাবি প্রতিনিধি:
মো: ফাহিদুল ইসলাম রিহাত
ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের সংগঠন খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি (সুন্দরবন)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার ৪ এপ্রিল ২০২৬ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঈশিতা আনাম ঋতু।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছেন:—
সিনিয়র সহ-সভাপতি হাসিবুর রহমান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুর আলম শেখ চয়ন, আখি বিনতে আজমত, আইরিন আক্তার আখি, ঐশী রহমান, এস এম রাফিজুল ইসলাম, রায়হান ও শিউলী আক্তার।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবুল বাশার।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আল মামুন, মো. আতাউল্লাহ, ফাহমিদা হক, আজিজুর রহমান, জান্নাতুল ফেরদৌস তিথি, আজিজুর রহমান প্রমি এবং নাজিয়া হাবিব অনন্যা।
এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মো:ফাহিদুল ইসলাম রিহাত দায়িত্ব পালন করবেন।
সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, খুলনা জেলার শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা, শিক্ষাবৃত্তি প্রদান, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে এই কমিটি।
নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে বলেন, “এই সংগঠন খুলনার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার একটি প্ল্যাটফর্ম। আমরা সবাই মিলে একটি শক্তিশালী ও মানবিক ‘সুন্দরবন পরিবার’ গড়ে তুলতে চাই।”
সাধারণ সম্পাদক বলেন, “মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠন ভবিষ্যতে খুলনা জেলার প্রতিনিধিত্ব করবে। শিক্ষার্থীদের কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”
উল্লেখ্য, খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি (সুন্দরবন) ২০১২ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।