রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দুলাল হোসেন খানের মতবিনিময়

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৭:৫৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৭:৫৭:১০ অপরাহ্ন
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:
 
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ দুলাল হোসেন খান। (৪ এপ্রিল ২০২৬) শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ\

তে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস. এম. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুলাল হোসেন খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সভায় দুলাল হোসেন খান বলেন, তিনি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ; তাঁদের মাধ্যমে জনগণের কথা সঠিকভাবে তুলে ধরা সম্ভব।

 নির্বাচিত হলে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলেও জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম উদ্দিন খান, মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক শাহিন সুমন এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক ভোরের আকাশের রায়গঞ্জ প্রতিনিধি মো. একরামুল হক। পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার দাস। রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব উপস্থিতি ছিলেন সভাপতি এসএম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব সহ-সভাপতি শামিম উদ্দিন যুগ্ম  সম্পাদক মামুনুর রশীদ মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার দাস কোষাধ্যক্ষ শাহীন খান সাংগঠনিক শাহীন সুমন, প্রচার সম্পাদক রানা আহমেদ, রেজাউল আহমেদ, মীর তানভীর, আল-আমীন সরকার, পারভেজ আহমেদ, একরামুল সহ প্রেসক্লবের সকল সদস্যগণ উপস্থিতি ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]