পটিয়ায় জুলাই আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৭:৪৯:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৭:৪৯:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পটিয়া-এ জুলাই আন্দোলনের হামলার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি যুবলীগ নেতা মিজানুর রহমান রনি (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 
শুক্রবার উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। রনি কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগের সদস্য এবং ওই এলাকার মৃত বদিউল আলমের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি হিসেবে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]