মতবিনিময় সভায় তিন ঘণ্টা বিলম্বে এলেন শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০১:০৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০১:০৫:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
৯টার মতবিনিময় সভায় ১২টায় আসলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ৪ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষার কুমিল্লা বোর্ডের কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে মতবিনিময় সভা কুমিল্লা শিল্প কলা একাডেমিতে সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । এই সভায় শিক্ষামন্ত্রী প্রবেশ করেন দুপুর ১২টায় ।

 
নোয়াখালী থেকে আগত একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তারেকুল ইসলাম বলেন, সকাল সাড়ে আটটায় কুমিল্লা এসেছি। এখন সোয়া বারোটা বাজে। কিছুক্ষণ পর মন্ত্রী মহোদয় এসেছেন । আমাদেরকে এক বোতল পানি ও একটি ড্রাই কেক দিয়েছে খাওয়ার জন্য। এখানে যারা আছেন সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং কেন্দ্র সচিব।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের কাজ সময়ে করেন । আমাদের সবার সময়ের বিষয়ে সচেতন হতে হবে।

একটি সূত্রে জানা যায়, কুমিল্লায় মতবিনিময় সভায় আসার পূর্বে তিনি চৈতি গ্রুপের একটি প্রতিষ্ঠানে যাত্রা বিরতি করে সেই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের।

মতবিনিময় সভায় পৌঁছাতে কেন বিলম্ব হয়েছে এই বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের এপিএস দেওয়ান বলেন, রাস্তায় যানযটের কারণে বিলম্ব হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]