নিজস্ব প্রতিবেদক
ফেনীতে চাঁদাবাজি-অবৈধ মাটি ব্যবসা ও আধিপত্যের দ্বন্দ্বে ছাত্রদল নেতার বাড়িতে যুবদল নেতার অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে জেলার সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোহাম্মদ সাইফুদ্দিন শিবলু ফেনী আলিয়া কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ফতেহপুর এলাকায় বিএনপি ও যুবদলের পরিচয়ে একটি চক্র ওই এলাকায় চাঁদাবাজি, মাটি ব্যবসা ও আধিপত্য বিস্তার করে আসছিলেন। এ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন যুবদল নেতা মানিকের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্রদল নেতা সাইফুদ্দিন শিবলুর ভাইয়ের উপর হামলা চালিয়ে তাকে আহত করে। পরবর্তী তাদের বাড়িতে গিয়েও হামলা চালায়। একপর্যায়ে তারা শিবলুদের বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়
খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।এতে আসবাবপত্র ও মূল্যবান নথিপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভুগী ছাত্রদল নেতা মোহাম্মদ সাইফুদ্দিন শিবলু বলেন, বিগত ৫ আগস্টের পর বিএনপি পরিচয়ে একটি চক্র এলাকায় চাঁদাবাজি, মাটি ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলের সুনাম নষ্ট করে আসছিলেন। সাধারণ মানুষের ওপর জুলুম ও চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলের মানিকের নেতৃত্বে একদল অস্ত্রধারী পরিকল্পিতভাবে তার ভাইকে মেরে আহত করেছে। এছাড়া সন্ধ্যায় তাদের বসত ঘর পুড়িয়ে দিয়েছে।

শর্শদি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম জানান, এটি নিঃসন্দেহে একটি ন্যক্কারজনক ঘটনা, তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে; অবিলম্বে এসব চাঁদাবাজ ও মাটি ব্যবসায়ী চক্রকে দমনে প্রশাসনের প্রতি জোর দাবি তুলেন।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন জানান, একটি চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী শর্শদি ইউনিয়নকে বিএনপির পরিচয়ে জিম্মি করে রেখেছে। তাদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ছাত্রদল নেতা শিবলুর ভাইকে মেরে আহত করে।তাদের বসত ঘর জ্বালিয়ে দেয়।তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খোন্দকার বলেন, যুবদল এর দায় নেবে না। প্রশাসনকে বলবো জড়িতদের আইনের আওতায় আনা হোক। এছাড়া অভিযুক্ত মানিককে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এছাড়া স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।