বিএসএফ ধরে নেওয়ার প্রায় ১১ মাস পর ফিরল বাংলাদেশির মরদেহ

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১১:২৫:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১১:২৫:৫৫ পূর্বাহ্ন

 

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে জীবিত অবস্থায় ধরে নিয়ে যাওয়ার প্রায় ১১ মাস পর আজিজুর রহমান নামে এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ)।

শুক্রবার পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় Border Guard Bangladesh (বিজিবি) ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় পুলিশ মরদেহটি তেঁতুলিয়া মডেল থানা ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের কাছে বুঝিয়ে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্তবর্তী সাহানাবাদ এলাকার বাসিন্দা আজিজুর রহমানকে গত বছরের ১৪ মে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর থেকে তিনি ভারতে ছিলেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, ভারতে নেওয়ার পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন আজিজুর রহমান। গত ২২ মার্চ, ঈদের পরদিন তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, হাইকমিশনের প্রতিনিধি, বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ভারতীয় পুলিশ মরদেহ হস্তান্তর করে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]