লালমনিরহাটে র‍্যাবের যৌথ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ২৯৮ বোতল এসকাফ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১১:১৮:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১১:১৮:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
লালমনিরহাটে র‍্যাবের যৌথ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ২৯৮ বোতল এসকাফ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০৩/০৪/২০২৬ তারিখ রাত ০২.০০ ঘটিকায় র‍্যাব-১৩, সিপিএসি,রংপুর এবং র‍্যাব-৩, সিপিসি-২, মগবাজার, ঢাকা ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তি লালমনিরহাট জেলার সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়ন এর অন্তর্গত ০৫ নং ওয়ার্ডস্থ রতিপুর ফাতাংটারি সাকিনস্থ ধৃত আসামির দক্ষিণ দুয়ারী ঘরের সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামির হেফাজত থাকা প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মোকছেদ (৫২), পিতা- মৃত আবেদ আলী, সাং- রতিপুর, থানা- লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
 প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে  এবং অভিনব পন্থায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। 
 
 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]