গভীর রাতে ঢাকার সড়কে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১১:১৫:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১১:১৫:১৫ পূর্বাহ্ন

 

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় গভীর রাতে ট্রাকচাপায় রিকশাচালকসহ এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী হৃদয় জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসক জানান তারা আগেই মারা গেছেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]