বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ পিরোজপুর সদর উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১১:২৭:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১১:২৭:৩২ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ পিরোজপুর সদর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার (৩ এপ্রিল) বিকালে পিরোজপুরের মদনমোহন জিউর আখড়া বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক মুখার্জি।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির আহ্বায়ক সুনীল চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় চক্রবর্তী রতন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সদস্য সচিব প্রদীপ চক্রবর্তী। এসময় বক্তব্য রাখেন, নির্মল চট্টোপাধ্যায়, অ্যাডভোকেট সঞ্জীব চক্রবর্তী, সজল চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, পিরোজপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিমল চক্রবর্তী।

সম্মেলন শেষে শ্যামা প্রসাদ মুখার্জীকে সভাপতি, বিমল চক্রবর্তীকে সিনিয়র সহ-সভাপতি, সজল চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও অপূর্ব ঘোষালকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ পিরোজপুর সদর উপজেলা শাখার কমিটির গঠন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]