মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকার বেলতলা নামক স্থানে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর গ্রামের মৃত রুকনিয়ার ছেলে মো. রাসেল আক্তার মুন্না (২৩) এবং একই উপজেলার কৈখলা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. রুবেল (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল মনোহরপুর সাকিনের বেলতলা এলাকায় অবস্থান নেয়। এসময় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়।
পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ।
পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।