মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত
বিরোধকে কেন্দ্র করে থানায় দুই পক্ষের লিখিত
অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার উত্তর সোনাখালী গ্রামের বাসিন্দা মোঃ
মোশারফ হোসেন অভিযোগ করেন, ২০২৩ সালে
আর্থিক প্রয়োজনে একই এলাকার মোহাম্মদ
সায়েম আহমেদ তার ৫ কাঠা জমির আমার সাথে
বায়না চুক্তির মাধ্যমে বিক্রির জন্য সম্মত হন। চুক্তি
অনুযায়ী মোট মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা
নির্ধারণ করা হয় এবং ২ লাখ ৫০ হাজার পরিশোধ
করি। কিš‘ পরবর্তীতে তিনি জমি রেজিস্ট্রি না
দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। এ নিয়ে
একাধিকবার সালিশি হওয়ার পরেও কোন সমাধান
হয়নি। আমাকে জমি দখল দিলেও পরবর্তীতে ফলজ গাছ
কেটে ফেলে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং জমি
রেজিস্ট্রি চাই।
জমি মালিক সায়েম আহমেদ বায়নার টাকা নেয়ার
কথা স্বীকার করে জানান, ১০ ফেব্রুয়ারি সকাল
আনুমানিক সাড়ে ১০টার দিকে জমির রেজিস্ট্রি
বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা রেজিস্ট্রি করতে
অস্বীক...তি জানান এবং জমি জোরপূর্বক দখল
করেন।
মঠবাড়িয়া থানার এসআই ইয়াদুল ইসলাম জানান,
থানায় অভিযোগ এসেছে। অভিযোগটি তদন্ত করে
প্রয়োজনীয় আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।