তৃতীয় টার্মিনাল নিয়ে বাংলাদেশ-জাপানের দ্বিতীয় দফা বৈঠক সম্পন্ন

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৭:৪৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৭:৪৮:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা ত্বরান্বিত করার লক্ষে বাংলাদেশ ও জাপানের উচ্চস্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের এ বৈঠকে জাপানের প্রতিনিধিদলের পক্ষ থেকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে উপস্থাপিত সংশোধিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে বিমানবন্দরের এমবারগেশন ফি, আপ ফ্রন্ট্র পেমেন্ট এবং রেভেনিউ শেয়ার বিশেষভাবে গুরুত্ব পায়।
 
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিলম্বিত চুক্তি চূড়ান্ত করার পথে গতিশীলতা আনার সংকেত দেয় এ বৈঠক। বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ছিলেন- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তারাও আলোচনায় যোগদান করেন।

জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপানের ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম ভাইস-প্রেসিডেন্ট নাকায়ামা রিয়েকো।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের স্বার্থ রক্ষা করার জন্যই আমরা বারবার এক টেবিলে বসছি। আমরা চাচ্ছি যতদ্রুত সম্ভব টার্মিনাল চালু করতে।

এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাপানের প্রতিনিধিদের বাংলাদেশের প্রস্তাব পুনর্বিবেচনার মাধ্যমে পুনরায় সংশোধিত প্রস্তাব দেয়ার আহ্বান জানান। তিনি নতুন গণতান্ত্রিক সরকারের জাপানের সাথে কাজ করার আগ্রহের কথা স্মরণ করিয়ে দেন।

১৩ মার্চের বৈঠকের পর অনুষ্ঠিত এ পর্বের আলোচনা প্রায় সম্পন্ন টার্মিনালকে কার্যকর করার উদ্দেশে উচ্চস্তরের অংশীজনদের বৈঠকে অংশগ্রহণ করার ধারাবাহিকতাই নির্দেশ করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]