মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ছবি প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৭:৩৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৭:৩৬:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, দেশটির কেন্দ্রীয় অঞ্চলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সংস্থাটি এ সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করেছে।


প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত বিমানটির গায়ে থাকা চিহ্ন থেকে এটি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড -এর অন্তর্ভুক্ত বলে ধারণা করা হচ্ছে। যদিও এর আগে বিমানটি এফ-৩৫ হতে পারে বলে যে দাবি করা হয়েছিল, তাসনিম নতুন প্রতিবেদনে তা পুনরায় উল্লেখ করেনি।

 
তাসনিম জানায়, বিমানটি যুক্তরাজ্যের লেকেনহিথ এয়ার বেসে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের। এই স্কোয়াড্রনকে ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য সেন্টকম অঞ্চলে মোতায়েন করা হয়েছিল বলে দাবি করা হয়।

মার্কিন ইউরোপীয় কমান্ড বিভিন্ন ধরনের উন্নত যুদ্ধবিমান পরিচালনা করে, যার মধ্যে রয়েছে এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]