রাজধানীতে মানবপাচার চক্রের চার রোহিঙ্গা সদস্য গ্রেপ্তার

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৬:৪৯:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৬:৪৯:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার (১৯), উম্মে কুলসুম (২০) ও আইনের সাথে সংঘাতে জড়িত এক শিশু।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এসব তথ্য জানান।

ডিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ৈ তাদের গ্রেপ্তার করে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম। এ সময় তাদের কাছ থেকে মানবপাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুইটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মানব পাচার কাজে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]