উত্তরার বাসা থেকে জাবির সাবেক শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৪:০৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৪:০৭:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত করা যাবে।

তার মৃত্যুর বিষয়ে একই বিভাগের ৪৪তম ব্যাচের মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত কয়েক দিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্টও দিয়েছিলেন। গতকাল রাত আনুমানিক ৩টার দিকে জানা যায়, তিনি নিজ বাসায় আত্মহত্যা করেছেন।

ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]