নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের সার্কিট হাউজের মুন হলে আলোচনাসভা ও চেক বিতরন অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুর রহমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. নাজমুল হোসন, প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক এ কে অলকসহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এর আগে অনানুষ্ঠানিকভাবে সিলেট বিভাগের সুনামগঞ্জের একজন, সিলেটের ৫ জন ও মৌলভীবাজারের ১০ জন সাংবাদিক সরকারের অনুদানের চেক তোলে দেয়া হয়।
বাছির জামাল বলেন, ‘এটা অনুদান না বলে সরকার কাছ থেকে সাংবাদিকদের সহযোগিতা বলতে পারেন।’ তিনি আরও বলেন, খেয়াল রাখতে হবে কোনো অপসাংবাদিক যেন এ সুবিধা নিতে না পারে।’ তিনি সব সাংবাদিককে এক হয়ে কাজ করারও আহ্বান জানান।