জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন পদক্ষেপ

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০২:৫৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০২:৫৫:৪৯ অপরাহ্ন

 

ঢাকা পোস্ট ডেস্ক
৩ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলা এবং জ্বালানি সাশ্রয়ে সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

অফিস ও ব্যাংকের সময়সূচি

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়েছে। এখন থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকের লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করে বিকেল ৪টায় বন্ধ করতে হবে।

বাজার ও বিপণিবিতান

সব মার্কেট, দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে। বিষয়টি তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়।

শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবহন

শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে পৃথক নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হবে, যা রোববার থেকে কার্যকর হতে পারে। পাশাপাশি যানজট কমানো ও জ্বালানি সাশ্রয়ে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে পুরোনো বাস আমদানির সুযোগ থাকবে না।

আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিয়ে বা সামাজিক অনুষ্ঠানসহ যেকোনো আয়োজনে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সরকার।

 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]