সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০২:৫২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০২:৫২:২৭ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল ২০২৬

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল বহনকারী ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দর-এ পৌঁছেছে। চীনের পতাকাবাহী জাহাজটি শুক্রবার দুপুরে বন্দরের ডলফিন জেটিতে ভিড়ে তেল খালাসের প্রস্তুতি নেয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আসা আরও একটি জাহাজ বন্দরের কাছাকাছি অবস্থান করছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে রওনা দিয়ে বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে এবং আজ রাতেই বন্দরে পৌঁছাতে পারে।

তিনি আরও বলেন, চীন থেকে রওনা হওয়া একটি এলপিজিবাহী জাহাজও শনিবার নাগাদ বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পর থেকে এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো নবম ডিজেলবাহী জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি বাড়ানো হয়েছে।

 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]