​কালুরঘাট ফেরি থেকে ট্রাক কর্ণফুলীতে, বাঁচলেন চালক

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১১:২৩:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১১:২৩:৩৯ পূর্বাহ্ন
 
এম মনির চৌধুরী রানা 

কালুরঘাট কর্ণফুলী নদী পার হওয়ার সময় ফেরি থেকে একটি ট্রাক নদীতে পড়ে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে নদীর পূর্ব প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চালক মো. ওসমান (৩৫) দ্রুত ট্রাক থেকে বেরিয়ে সাঁতার কেটে কুলে উঠতে সক্ষম হলেও গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী আবদুর রহিম জানান, ট্রাকটি লোহাগাড়া উপজেলা থেকে পণ্য খালাস করে নগরীর সিঅ্যান্ডবি এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ফেরিতে উঠছিল। ফেরিতে ওঠার সময় হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার সময় ট্রাকটিতে চালক ছাড়া আর কোনো ব্যক্তি ছিলেন না। আহত চালক মো. ওসমান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মোজাফফর আহমেদের ছেলে। তিনি বর্তমানে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তুনু জানান, আহত চালককে উদ্ধার করে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]