স্থল হামলা হলে একজনও যেন বেঁচে না ফেরে: ইরানের সেনাপ্রধান

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৩:১৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৩:১৭:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সম্ভাব্য স্থল আক্রমণ মোকাবিলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি মুহূর্তের গতিবিধি পর্যবেক্ষণ করতে অপারেশনাল হেডকোয়ার্টারের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি । ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার শেয়ার করা এক ভিডিওতে, আমির হাতামিকে অন্যান্য সামারিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেখা গেছে।

 
ইরনা হাতামির বক্তব্যের সারসংক্ষেপ প্রকাশ করেছে। হাতামি সেনাবাহিনীকে লক্ষ্য করে বলেন, ‘শত্রু যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে একজনও যেন বেঁচে না ফেরে।’



সারসংক্ষেপে আরো বলা হয়, ‘শত্রুদের গতিবিধি ও কার্যকলাপ প্রতি মুহূর্তে সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে পর্যবেক্ষণ এবং শত্রুর আক্রমণের পদ্ধতি মোকাবিলার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]