রাজধানীতে ভূমিকম্পের জন্য ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৩:১২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৩:১২:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্পের জন্য রাজধানী ঢাকার দুই সিটিতে ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

 
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, ঢাকা উত্তর-দক্ষিণ মিলিয়ে ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ভূমিকম্প সচেতনতার অংশ হিসেবে শিক্ষা কারিকুলামে এ বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছে সরকার। শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা থেকে ১ লাখ ৪৫ হাজার সেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]