সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা ধরে রেল যোগাযোগ বন্ধ

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০২:৪২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০২:৪২:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত ট্রেনদুর্ঘটনায় কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় ১৬ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী এবং স্থবির হয়ে পড়েছে এই রুটের ট্রেন চলাচল।

 
দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করে এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তবে দুর্ঘটনার কারণে গুরুত্বপূর্ণ এই রেলপথে ট্রেন চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দেয়।


এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পরিবহন কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মনতলা রেলওয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, বুধবার রাত ৯টা ১০ মিনিটে চট্রগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনার কবলে পড়ে। এতে গার্ড ব্রেকসহ ৬টি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

এতে ওয়াগন থেকে তেল পড়া শুর হলে স্থানীয় জনতা তা সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়ে। দুর্ঘটনার পর উল্টে যাওয়া ওয়াগন থেকে ছড়িয়ে পড়া তেল স্থানীয় উৎসাহী মানুষজন বালতি দিয়ে সংগ্রহ করতে দেখা গেছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সাভিস এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জনসাধারণকে সরিয়ে ওয়াগনগুলো নিরাপদ করেন।

তাছাড়া বিজিবি ১ হাজার লিটার তেল সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়।প্রতিটি ওয়াগনে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল ছিল বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

রেলওয়ে সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]