হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০১:৫৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০১:৫৬:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।
 
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে এখনও সবার নাম প্রকাশ করা হয়নি। 

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তারা।

প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আমরা ট্রাইব্যুনালে দাখিল করবো।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]