​মাধবপুর অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১১:৫৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ১২:০১:২৫ পূর্বাহ্ন

অজিত দাস, মাধবপুর উপজেলা প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১-এপ্রিল) ২০২৬ উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জামাল মিয়া। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আদালত সূত্রে জানা গেছে।

মঙ্গলপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জামাল মিয়াকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।

অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং মনতলা ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল সহযোগিতা করে। মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও জনপদের ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]