​কীর্তনখোলা-১০ লঞ্চে অগ্নিকান্ড

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১১:৪৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১১:৪৬:২৫ অপরাহ্ন

রাহাদ সুমন,বরিশাল :

ঢাকা থেকে চরমোনাইতে আসা রিজার্ভ লঞ্চ কীর্তনখোলা-১০ লঞ্চের ৩২৫ নং কেবিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ঘটনাটি ঘটেছে বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক আটটার দিকে। অগ্নিকাণ্ডের সময় কেবিনে কেউ অবস্থান করেননি। 

টের পেয়ে লঞ্চ কর্তৃপক্ষ তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিধায় কেবিনের ভেতরের সব জিনিসপত্র পুড়ে ছাই হলেও বাইরে আগুন ছড়ানোর সুযোগ পায়নি।

চরমোনাই ঘাটে বিলাসবহুল আরো অনেকগুলো লঞ্চ নোঙর করা আছে। যার প্রত্যেকটিতেই হাজার হাজার যাত্রীরা রাত্রিযাপন করেন। 

বিধায় এ ধরণের দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য সকল লঞ্চ কর্তৃপক্ষকে সতর্কতা অবলম্বনের জন্য মাহফিলের নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]