ভালুকায় বন কর্মকর্তাকে হত্যাচেষ্টা, মামলা থেকে বাচতে মানববন্ধনের নাটক

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১২:৪৪:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:৪৪:১৯ পূর্বাহ্ন

 

 

ভালুকা প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে একটি পক্ষ মানববন্ধনের আয়োজন করেছে।

জানা যায়, উপজেলার মেহেরাবাড়ী ক্যাম্পের বিট অফিসার মুশফিকুর রহমান মানিককে স্থানীয় শাকিল ঢালী গং লোহার রড দিয়ে পিটিয়ে মারধর করে এবং হাত পা ভেঙে দেয়। এ ঘটনায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে ভালুকা মডেল থানায় ওই অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

 

অভিযোগ রয়েছে, মামলার আসামিরা আইনি প্রক্রিয়া থেকে অব্যাহতি পেতে এবং উচ্চ আদালত থেকে সহজে জামিন লাভের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মানববন্ধনের আয়োজন করেছে। স্থানীয়দের একাংশের দাবি, প্রকৃত ঘটনা আড়াল করে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।


 

এ বিষয়ে বিট অফিসার মুশফিকুর রহমান মানিক জানান, তার ওপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি মহল মিথ্যা তথ্য প্রচার করে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।

ওই ঘটনায় মুশফিকুর রহমান মানিক বাদি হয়ে অভিযুক্ত শাকিল ঢালীকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৮ থেকে ৩৪ জনের নামে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ ও আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]