​নাইক্ষ্যংছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৯:৫৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৯:৫৫:৫৮ অপরাহ্ন



হেলাল উদ্দীন (মিঞাজী)
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: 


বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টার দিকে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। 

ইসমাত জাহান ইতুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মুস্তাক আহমেদের পেট্রোল পাম্পসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা না রাখা, ভেজাল পণ্য বিক্রি ও লাইসেন্স সংক্রান্ত অনিয়মের অভিযোগে তেলের পাম্পে ১০,০০০ টাকা, ৬ জন সবজি ব্যবসায়ীকে মোট ১১,০০০ টাকা, ৭টি মুরগীর দোকানে ১৪,০০০ টাকা ও ১টি ফলের দোকানে ৩,০০০ টাকাসহ সর্বমোট ৩৮,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। জনসাধারণের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]