​রংপুর জেলার পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি জয়পু্রহাট থেকে গ্রেফতার।

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০১:২৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০১:২৫:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রংপুর জেলার পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি জয়পু্রহাট থেকে গ্রেফতার।
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর, যৌতুক, হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। 
 
বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, মামলার ভিকটিম ধৃত আসামি সিমিয়ন হাসদা সৈকত (২০) এর সাথে ২০২২ সালে ফেসবুকে পরিচিত হয় এবং দীর্ঘদিন ধরে মোবাইলে তাদের মধ্যে কথা হয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে ভিকটিমের সাথে ধৃত আসামি শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরই ধারাবাহিকতায় ইং ১৪/০১/২৬ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় ধৃত আসামি ভিকটিমের বাড়ীতে প্রবেশ করে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম ধৃত আসামিকে বিবাহের কথা বললে এবং যোগাযোগ করলে ধৃত আসামি পুনরায় শারীরিক সর্ম্পক স্থাপনের প্রস্তাব দেয় এবং একাধিক অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিবে মর্মে হুমকি প্রদান করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম নিজে বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫, তাং ১৭/০৩/২৬ ইং ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫  এর ৯(খ) তৎসহ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৫(২)/(৩) ।
 
 ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
 সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি যৌথ আভিযানিক দল ইং ২৯/০৩/২০২৬ তারিখ বিকাল ০২.১০ ঘটিকার সময় জয়পু্রহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের ভিপমপুর গ্রামস্থ জনৈক মোঃ খলিলুর রহমান (৭৩), পিতা-মৃত খাজের উদ্দিন মন্ডল এর ইট ভাটার সামনে অভিযান পরিচালনা করে প্রধান আসামি ১। সিমিয়ন হাসদা সৈকত (২০), পিতা- সুরেন হাসদা, সাং- ভিমশহর সোনাপুর, থানা- পাঁচবিবি, জেলা-জয়পুরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 
৫। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক কারবারীসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]