সাঁতার জানতেন রাহুল, পাকস্থলিতে মিলেছে বালি

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৫:১৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৫:১৫:২০ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক


সদ্য়প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।


ময়নাতদন্তের প্রাথমিক সূত্র থেকে জানা গেছে,
এই অভিনেতার পাকস্থলীতে প্রচুর পরিমাণে বালি ও নোনাজল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সমুদ্রে তলিয়ে যাওয়ার সময় গভীর পানির চাপে ও চোরাবালির কারণে তার শরীরে এই বালি ও পানি প্রবেশ করে। 

 
রোববার দিঘার তালসারিতে শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাহুলের ব্যক্তিগত গাড়িচালক জানান, অভিনেতা সাঁতার জানতেন। কিন্তু আকস্মিক পরিস্থিতিতে হয়তো নার্ভাস হয়ে পড়েছিলেন অথবা পানির গভীরতা বেশি থাকায় কুলিয়ে উঠতে পারেননি। ইউনিটের বেশ কয়েকজন কর্মী তাকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। চালকের অভিযোগ, শুটিং স্পটে জরুরি কোনো চিকিৎসকের ব্যবস্থা ছিল না, যা থাকলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]