নড়াইল জেলার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার "নাহিদ সরদার" কে ট্রাক চাপা দিয়ে হত্যাকারী ঘাতক ড্রাইভার, সুজাত আলীকে, যশোরের বাঘারপাড়া হতে র‌্যাব- ৬ কর্তৃক গ্রেফতার।।

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:৪৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৮:৪৭:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


নড়াইল জেলার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার "নাহিদ সরদার" কে ট্রাক চাপা দিয়ে হত্যাকারী ঘাতক ড্রাইভার, সুজাত আলীকে, যশোরের বাঘারপাড়া হতে র‌্যাব- ৬ কর্তৃক গ্রেফতার।। 
 
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার , অপহরণের ভিকটিম উদ্ধার, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
 
এরই ধারাবাহিকতায় ২৯  মার্চ ২০২৬ ইং রাত ১৬.৩৫ ঘটিকায় র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার  কিসমত মাহমুদপুর বাঘারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নড়াইল জেলার চাঞ্চল্যকর তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার "নাহিদ সরদার" কে ট্রাক চাপা দিয়ে হত্যাকারী ঘাতক ড্রাইভার, সুজাত আলীকে, নড়াইল এর কিসমত মাহমুদপুর বাঘারপাড়া হতে র‌্যাব- ৬ কর্তৃক গ্রেফতার।
 
 স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত ওই ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ডিজেল নিতে আসেন। কিন্তু পাম্পে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ সরদার তাদের তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয় ট্রাকচালক। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রাকচালক জহুর প্রকাশ্যে নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। এর কিছু সময় পর রাত প্রায় ২টার দিকে কাজ শেষে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোটরসাইকেলে করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে এসে ঘাতক ট্রাকটি তাদের মোটরসাইকেলের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলে নাহিদ সরদার নিহত হয়।
 
মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায়   আসামির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। কিসমত মাহমুদপুর এলাকা থানা বাঘারপাড়া যশোর থেকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছেন।  হত্যার সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]