তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন যুবসমাজ কর্তৃক আয়োজিত ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য রুস্তম আলী আকন্দ, সৈয়দ আহম্মদ কবির বুলবুল, উপজেলা বিএনপির সদস্য শাহ আলম প্রধান, গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, ইউনাইটেড কলেজের সভাপতি লায়ন মোঃ মানিক মোড়ল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব আহমেদ প্রমুখ।
ফাইনাল খেলায় আরিফ ক্রিকেট একাদশ সোহেল ক্রিকেট একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।