​বড়লেখায় জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০১:২৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০১:২৪:১২ অপরাহ্ন


এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

বড়লেখায় জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৮ মার্চ শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে শাহবাজপুর বাজার, বড়লেখা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রয়ের দায়ে ২ টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এছাড়া উপজেলাধীন বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে কিছু পাম্পে পেট্রোল ও অকটেনের সংকট পরিলক্ষিত হলেও ডিজেল পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।

পাম্প মালিকদের অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রয় না করা, নির্ধারিত সময় পাম্প খোলা রাখা, ডিপোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে জ্বালানি তেল সংগ্রহ করা এবং জনসাধারণকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ থেকে বিরত থাকার জন্য বলা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]