র‌্যাব-৯ ও মৌলভীবাজার জেলা প্রশাসনের যৌথ অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে ০২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানাসহ বিপুল পরিমাণ মজুদকৃত গ্যাস সিলিন্ডার জব্দ

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১১:৫৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১১:৫৭:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

র‌্যাব-৯ ও মৌলভীবাজার জেলা প্রশাসনের যৌথ অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে

অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে ০২টি ব্যবসা
প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানাসহ বিপুল পরিমাণ মজুদক...ত গ্যাস

সিলিন্ডার জব্দ

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার,
হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকেট কালোবাজারি
রোধ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যা”েছ।

 অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইনে, ১৯৫৬ এর বিধি অনুযায়ী অবৈধভাবে অতিরিক্ত
জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করার কথা না থাকলেও কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান তা
মানছে না। উক্ত আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক
জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে
আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

 এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল,
মৌলভীবাজার ও মৌলভীবাজার জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল গত
২৭/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক দুপুর ১২.৩০ হতে ১৪.২০ ঘটিকা পর্যন্ত
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে
অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে অত্যাবশ্যকীয় পণ্য
নিয়ন্ত্রন আইন, ১৯৫৬ এর ৩৫ ও ৩৬ ধারায় ০১। শান্ত এন্টার প্রাইজ এর মালিক শান্ত
সরকার’কে ৫০,০০০/- টাকা এবং ০২। ন্যাশনাল গ্যাস ট্ধেসঢ়;্রডিং এর মালিক সত্যজিৎ
সরকার’কে ৫০,০০০/- টাকাসহ সর্বমোট ১,০০,০০০/- টাকা জরিমানাসহ ১৯৭১টি
গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান
গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]