রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি’র উদ্যোগে এক বীমা গ্রাহকের মরণোত্তর দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে বাঙ্গালহালিয়া বটতলা এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বীমা গ্রাহক মৃত রুপনা চক্রবর্তীর নমিনি ও একমাত্র ছেলে রাজীব চক্রবর্তীর হাতে ১ লাখ ৪৪ হাজার ২৭২ টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, রাজস্থলী উপজেলা অফিসের ইনচার্জ মো. ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জোনের জোন প্রধান মো. সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার সুজন বিশ্বাস লিটন এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবক উনুমং মার্মা।
এসময় বক্তারা বলেন, বীমা মানুষের জীবনের অনিশ্চয়তার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তা ব্যবস্থা। একজন উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারের আর্থিক সুরক্ষায় বীমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সাধারণ মানুষকে ভবিষ্যৎ সুরক্ষার জন্য বীমা গ্রহণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীমা গ্রাহক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।