টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারে নিহত ৫

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০২:৫২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০২:৫২:১৪ অপরাহ্ন

মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।


শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন। এসময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]