মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউপির হরিপুর বুড়ি মন্ডপ সংলগ্ন শহীদ নগর গ্রামে ১৩তম মনোজ্ঞ বাউল সাধু সঙ্গের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মার্চ ২০২৬ইং তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পী, সাধু-ভক্ত ও সংস্কৃতিপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। প্রতি বছর চৈত্রমাসে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা বাউল মোঃ শহীদপুর ইসলাম পুতুল। তার অর্থিক সহযোগীতায় এই বাউল অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বাউল শিল্পীরা আধ্যাত্মিক ও মানবতাবাদী দর্শনের উপর ভিত্তি করে বিভিন্ন বাউল গান পরিবেশন করেন। তাদের গানে মানব প্রেম, ভক্তি, আত্মশুদ্ধি ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা ফুটে ওঠে। রাতভর চলা এই সাধু সঙ্গের আসরে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে গান ও আধ্যাত্মিক আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, বাউল সাধু সঙ্গ মূলত বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে সহায়তা করে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্কৃতিপ্রেমী মানুষ ও বিভিন্ন বয়সের দর্শক উপস্থিত ছিলেন। তারা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়। আয়োজনে ছিলেন, হরিপুর বুড়ি মন্ডপ (শহীদ নগর), নবাবগঞ্জ, দিনাজপুর।