কয়রায় বাগালী ইউনিয়ন আন্ত ওয়ার্ড ক্রিকেট টূ্র্নামেন্ট অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০১:১৪:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০১:১৪:০০ পূর্বাহ্ন
 
শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি 
 
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনার কয়রার ২নং বাগালী ইউনিয়ন আন্ত ওয়ার্ড ক্রিকেট  টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। শুক্রবারে বামিয়া জি আই বি ক্লাব মাঠে উক্ত  ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।  গ্লামার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড  এর সার্বিক সহযোগিতায়  ম্যানেজিং ডিরেক্টর, গ্লামার ইম্পিয়াল এফজেড এলএলসি,দুবাই   পরিচালক এম আর পি ফাউন্ডেশন  মোঃ জাহাঙ্গীর আলমের এর
 
সৌজন্যে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।  হোগলা মিলনী যুব সংঘ ও ঘুগরাকাটি তরুণ সংঘের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  উক্ত খেলায় হোগলা মিলনী যুব সংঘ জয়লাভ করে। ২ নং বাগালী ইউনিয়ন আন্ত- ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩ খেলায়  প্রধান অতিথি ছিলেন,  বাগালী ইউনিয়নের লালুয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী  মোঃ হাফিজুল গাজীর পুত্র  মোঃ জাহাঙ্গীর আলম জয়।

তিনি চেয়ারম্যান গ্ল্যামার  ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড  গ্ল্যামার ইমপ্রিয়াল এল এল সি এফ জেড  দুবাই,  নির্বাহী পরিচালক  এমআরপি ফাউন্ডেশন। তিনি বলেন, খেলাই পারে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে। এই টুর্নামেন্ট কেবল ছক্কা বা উইকেটের লড়াই নয়, এটি আমাদের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভাইদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর সেতুবন্ধন। খেলাধুলা আমাদের ধৈর্য এবং নিয়ম মেনে চলতে শেখায়, যা জীবনের প্রতিটি পদক্ষেপে সফল হতে সাহায্য করে। এমআরপি ফাউন্ডেশন এবং গ্ল্যামার ইলেক্ট্রনিক্স সবসময়ই ইতিবাচক উদ্যোগের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]