​রিক্সায় চড়ে নগর ভবনে বিসিসির প্রশাসক, নিজ হাতে ছিড়লেন স্বাগত ব্যানার

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১২:৫৮:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১২:৫৮:৫৭ পূর্বাহ্ন



রাহাদ সুমন, বরিশাল:

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বুধবার প্রথমবারের মতো নগর ভবনে আসেন। তাঁকে স্বাগত জানিয়ে বরিশাল সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়ন নগর ভবনের ভেতরে তাঁর ছবিযুক্ত বড় ব্যানার লাগিয়ে ছিল। দোতলায় নির্ধারিত কক্ষে যাওয়ার পথে ব্যানারটি দেখে ক্ষুব্ধ হন শিরিন। নিজ হাতে সেটি ছিঁড়ে ফেলে বলেন, ‘এখানে ছবির রাজনীতি হবে না।’ 


গত ১৬ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সুধী সমাবেশ শেষে সংলগ্ন মিলনায়তনে বিসিসির অস্থায়ী দপ্তরে বসে দায়িত্ব গ্রহণ করেন শিরিন। ঈদের ছুটির পর বুধবার প্রথম দিন নগর ভবনে অফিস করেন। দুপুর ১২টায় রিকশায় চড়ে নগর ভবনে পৌঁছান তিনি। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর নেতৃত্বে অন্য কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। পরে প্রশাসকের পক্ষে নগর ভবনের বিভিন্ন শাখার কর্মচারীরা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। 


বিসিসি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানান, প্রশাসককে স্বাগত জানিয়ে ইউনিয়নের পক্ষ থেকে ব্যানার লাগানো হয়েছিল। প্রশাসক এসব পছন্দ করেন না, তাই ব্যানারটি খুলে ফেলেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]