ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, কিশোর গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১১:২০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১১:২০:৩৪ অপরাহ্ন

মোঃ অপু খান চৌধুরী।। 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া কিশোরের নাম জুয়েল মিয়া (১৬)। সে ওই এলাকার দানু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৫ মার্চ সকালে দেউস এলাকার ওই শিশুকে কার্টুন দেখানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যায় জুয়েল। এরপর ঘরের দরজা বন্ধ করে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এদিকে নিজের সন্তানকে খুঁজে না পেয়ে মা প্রতিবেশী এক শিশুর কাছে জানতে পারেন, জুয়েল তাঁর মেয়েকে ঘরে নিয়ে আটকে রেখেছে। তাৎক্ষণিকভাবে শিশুটির মা সেখানে গিয়ে দরজা খোলার অনুরোধ করলে জুয়েল দরজা খুলে দেয়। এ সময় শিশুটির পোশাক উস্কোখুস্কো অবস্থায় দেখতে পান মা।

ভুক্তভোগী শিশুর পরিবারের দাবি, ঘটনার পর জুয়েলের স্বজনদের কাছে বিচার চাইলে তাঁরা বিষয়টি আমলে নিতে অস্বীকৃতি জানান। পরে কোনো উপায় না পেয়ে শিশুটির মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর মায়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছি। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]