ব্রাহ্মণপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১১:১৭:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১১:১৭:৩২ অপরাহ্ন

মোঃ অপু খান চৌধুরী।। 

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, থানা পুলিশ, আনসার ও ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।

সকালে স্থানীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। পরে বিএনপির নেতাদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহসভাপতি মহসিন কবির সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।

পরে উপজেলা ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে ও শারীরিক কসরত প্রদর্শন করে। এরপর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলার সব সরকারি-বেসরকারি ভবন, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]