কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১০:২৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১০:২৯:০০ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার পরে কাউখালী উপজেলা বিএনপি'র আয়োজনে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার উত্তর বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা

চেয়ারম্যান এস এম আহসান কবির। উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী প্রমুখ।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]