​রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, ১ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, ওসি আমান

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৯:১৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৯:৩৭:১৬ অপরাহ্ন


মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি: 


(ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে থানার এসআই রহমাতুল্লাহ রনির বিশেষ অভিযানে ১ঘণ্টার মধ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিধান রায় (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বিধান রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রামের মলিন চন্দ্র রায়ের ছেলে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে বিধান তার ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.)-কে নিয়ে একটি বাংলা মন্তব্য পোস্ট করলে দুপুরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের নজরে আসে। পরে কয়েকশত মানুষ নেকমরদ বাজারে বিক্ষোভ করে অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে থানার এসআই রহমতুল্লাহ রনি দ্রুত অভিযান চালিয়ে বিধানকে গ্রেপ্তার করে।

পরে ওসি মোঃ আমানুল্লাহ আল বারী ও স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত হতে অনুরোধ করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাদের আশ্বাসে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং উত্তেজিত জনতা ঘটনাস্থল ত্যাগ করেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আমানুল্লাহ আল বারী দৈনিক বাংলার আলো নিউজকে বলেন, “মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছেপাশাপাশি ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]