নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১৪১ বোতল ফেয়ারডিল, ১০২ বোতল আরসি কাফ+, ৪০ বোতল এসকাফ, ০২ বোতল ফেন্সিগ্রিপ, ০১ বোতল উইনসেরেক্স, ০৫ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট- ২৯১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদক ও ০২ বোতল ক্যারোস ব্র্যান্ডি জব্দসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১৪১ বোতল ফেয়ারডিল, ১০২ বোতল আরসি কাফ+, ৪০ বোতল এসকাফ, ০২ বোতল ফেন্সিগ্রিপ, ০১ বোতল উইনসেরেক্স, ০৫ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট- ২৯১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদক ও ০২ বোতল ক্যারোস ব্র্যান্ডি জব্দসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৬/০৩/২০২৬ তারিখ রাত ১১.৩০ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর পৌরসভার ১০ নং ওয়ার্ডের পাহাড়পুর আখড়াবাড়ি সাকিনস্থ ধৃত আসামিদ্বয়ের বসতবাড়ির নিচতলায় অভিযান পরিচালনাকালে আসামিদের শয়ন কক্ষে খাটের নিচে প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৪১ বোতল ফেয়ারডিল, ১০২ বোতল আরসি কাফ+, ৪০ বোতল এসকাফ, ০২ বোতল ফেন্সিগ্রিপ, ০১ বোতল উইনসেরেক্স, ০৫ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট- ২৯১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদক ও ০২ বোতল ক্যারোস ব্র্যান্ডি জব্দসহ মাদক ব্যবসায়ী ০১। মোঃ ইকবাল (৫৩), পিতা- মৃত ইস্রাফিল, সাং- পাহাড়পুর আখড়াবাড়ি ও ০২। মোঃ জুয়েল হোসেন (৩০), পিতা- আবুল হোসেন, সাং- উত্তর বালুবাড়ি, উভয় থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিরা অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব পন্থায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।