নীলফামারীতে র‍্যাব-১৩ এর অভিযানে রুপগঞ্জ থানার হত্যা মামলার ০১ জন এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার।

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৯:০১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৯:০১:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


নীলফামারীতে র‍্যাব-১৩ এর অভিযানে রুপগঞ্জ থানার হত্যা মামলার ০১ জন এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার।
 

'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
 
 বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম মোঃ জাবেদ ইকবাল (৪২) বাদীর ভাই হন। ভিকটিম জাবেদ গার্মেন্টসে চাকরি করার সুবাদে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় তার স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ধৃত আসামি মোঃ রুবেল মিয়ার সাথে ভিকটিম জাবেদের স্ত্রী হ্যাপি বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি বুঝতে পেরে ভিকটিম জাবেদ আসামি রুবেলকে পরকীয়া সম্পর্কটি বাদ দিতে বলেন। কিন্তু আসামি রুবেল ভিকটিম জাবেদের কথা না শুনে অপর আসামি হ্যাপি বেগমের সাথে পরিকল্পনা করে গত ২১/১০/২০২৫ ইং তারিখে ভিকটিম জাবেদের ভাড়া বাসায় ভিকটিম জাবেদের মাথার পিছনে আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামিরা ভিকটিম জাবেদের হার্ট এটাকের কথা প্রচার করে। ঘটনার পর গত ২৩/১০/২০২৫ ইং তারিখে ভিকটিমের ভাই বাদী হয়ে রুপগঞ্জ থানায় দন্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৭৬। পরবর্তীতে, ১নং আসামি হ্যাপি বেগম গ্রেফতার হলেও ২ নং আসামি রুবেল গ্রেফতার এড়াতে চতুরতার সাথে আত্মগোপনে ছিল। 
 
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় গণমাধ্যমে ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৬/০৩/২০২৬ তারিখ ভোর ০৬.১৫ ঘটিকার সময় নীলফামারী জেলার সদর থানাধীন চড়াইখোলা সরকারপাড়া গ্রামে ধৃত আসামির নিজ বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ২ নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রুবেল মিয়া (৩৬), পিতা-মোঃ সায়দার রহমান, সাং-চড়াইখোলা (সরকারপাড়া), থানা-সদর, জেলা-নীলফামারী'কে গ্রেফতার করতে সক্ষম হয়
 
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]