রাজনগরে কুকুরের কামড় ঠেকাতে অমানবিক কৌশল,গলায় গাছের গুড়ি বাঁধা ছবি ভাইরাল,

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১০:১৭:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১০:১৭:৪৬ পূর্বাহ্ন



সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট, ক্রাইম রিপোর্টার :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকায় একটি কুকুরের ওপর চরম অমানবিকতার চিত্র সামনে এসেছে। একটি কালো রঙের কুকুরের গলায় শরীরের ওজনের প্রায় অর্ধেক সমান ওজনের একটি ভারী গাছের গুড়ি বেঁধে রাখা হয়েছে। প্রায় ছয়-সাত মাস ধরে এই অসহ্য যন্ত্রণা নিয়ে মানবেতর জীবন যাপন করছে প্রাণীটি।

সম্প্রতি সিলেটের পশুপ্রেমী ফেসবুক ব্যবহারকারী আদিল মোহাম্মদ সাবিত নামের একজন এই হৃদয়বিদারক দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন এবং তার ফেসবুক ওয়ালে শেয়ার করেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

আদিল মোহাম্মদ সাবিত তার পোস্টে লিখেন 'রাজনগরের দত্তগ্রামে দেখলাম কুকুরটিকে।স্থানীয় কয়েকজনের সাথে কথা বললাম, সবাই এর ওপর বিরক্ত। কামড়ায় নাকি দূরে ফেলে দিয়েছিলো, আবার নাকি চলে আসে। তাই ৬/৭ মাস ধরে এভাবেই রাখা হয়েছে। এলাকার কেউ থাকলে ব্যাপারটি দেখবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুকুরটি মানুষকে ও গবাদিপশুদের কামড়ায় এমন অভিযোগে এলাকার কেউ হয়তো ক্ষিপ্ত হয়ে তার গলায় এই ভারী গাছের গুড়ি বেঁধে দেয়।হয়তো তার উদ্দেশ্য ছিল কুকুরটির গতিবিধি নিয়ন্ত্রণ করা এবং তাকে এলাকা থেকে দূরে সরিয়ে দেওয়া। কিন্তু কুকুরটি বারবার ফিরে এলেও তার গলার সেই ভারী বোঝা কেউ সরিয়ে দেয়নি। দীর্ঘ সময় ধরে এই ভারী বস্তু বহন করতে করতে কুকুরটি এখন জীর্ণশীর্ণ ও অসুস্থ হয়ে পড়েছে।

এদিকে,এই অমানবিক দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পশুপ্রেমী নেটিজেনরা। তারা বলছেন, কুকুর যদি কামড়ায় তবে তাকে ভ্যাকসিন দেওয়া বা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়াই ছিল যৌক্তিক সমাধান। কিন্তু গলায় ভারী গাছের গুড়ি বেঁধে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি প্রাণিকল্যাণ আইনের চরম লঙ্ঘন।

নেটিজেনরা এবং পশুপ্রেমী সংগঠনগুলো দ্রুত কুকুরটিকে উদ্ধার করার দাবি জানিয়েছেন। তারা স্থানীয় প্রাণিসম্পদ অধিদপ্তর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কুকুরটিকে দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা এবং জলাতঙ্ক প্রতিরোধী (এন্টি-র‍্যাবিস) ভ্যাকসিন দিয়ে তাকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়া হোক।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]