গৌরীপুর মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১০:৫০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১০:৫০:৫৩ অপরাহ্ন
 
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার নানান কর্মসূচীতে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচীগুলো হলো কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বিজয়’৭১ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

কলেজের গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলির নেতৃত্বে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা বিজয়’৭১ স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যম জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. হারুনুর।  

পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন প্রভাষক সেলিম আল রাজ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক,  সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন স্বপন, সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, প্রভাষক আব্দুল আলীম খান, প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, লাইব্রেরিয়ান মো. কামাল হোসেন প্রমুখ।

স্বাধীনতা দিবসের উদযাপন কমিটির সদস্য সচিব শরীরচর্চা শিক্ষক নাদিরা জামানের নেতৃত্বে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]